ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

  • বিনোদন:
  • আপডেট সময় ১১:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 118

মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি তাকে। এমনকি ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও সেসব ছবির প্রচারণাতেও অংশ নেননি এই অভিনেত্রী।
তবে এবার বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন বুবলী। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন তিনি।
সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ হোসেন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আদর আজাদ।
বিষয়টি নিশ্চিত করে জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বুবলীর সঙ্গে কথা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে তিনি আমাদের কথা দিয়েছেন।’
ঢাকাইয়া দেবদাস’ নির্মিত হচ্ছে পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে। সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে। অন্যদিকে বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।
নির্মাতা জানান, আপাতত সন্তান এবং নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন বুবলী। তাই তার অংশের শুটিং শুরু হওয়ার আগ পর্যন্ত ছবির অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।
এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় সময় দিচ্ছেন, তাই আমরা অন্য অংশগুলোর শুটিং শুরু করছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করা।’
নামের কারণে ‘ঢাকাইয়া দেবদাস’কে বাণিজ্যিক চলচ্চিত্র মনে হলেও নির্মাতার পরিকল্পনা কিছুটা ভিন্ন। তার ভাষ্য, সিনেমাটি মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মাণ করা হচ্ছে। এরপর দেশের প্রেক্ষাগৃহেও এটি মুক্তি দেওয়া হবে।
সবকিছু ঠিক থাকলে কয়েক মাসের বিরতি শেষে ‘ঢাকাইয়া দেবদাস’র মাধ্যমে আবারও বড় পর্দায় নিয়মিত কাজ শুরু করবেন শবনম বুবলী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

আপডেট সময় ১১:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬