ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

শাকিব-ইধিকা জুটি কি ফিরছে?

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 148

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে আবারও একসঙ্গে দেখা যাবে কি না এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সেই আলোচনার সূত্রপাত হয়েছে ইধিকা পালের একটি ফেসবুক কভার ছবি বদলকে কেন্দ্র করে।
গত ১৩ জুলাই নিজের ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করেন ইধিকা পাল। নতুন কভার হিসেবে তিনি ব্যবহার করেন শাকিব খানের সঙ্গে অভিনীত সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’-র পোস্টার। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
অনেকেই ধারণা করছেন, এটি হয়তো নতুন কোনো ঘোষণার ইঙ্গিত।
চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ইধিকার এই কভার ছবি পরিবর্তনের বিষয়টি কেবল পুরোনো সিনেমার স্মৃতিচারণ নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো পরিকল্পনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনা শুরু হয়েছে। এর আগে পরিচালক হৃদয় চৌধুরীর নতুন সিনেমার ঘোষণা আসার পর থেকেই শোনা যাচ্ছিলো, ওই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে ইধিকা পালকে। যদিও তখন নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবু বিভিন্ন সূত্রে দুজনকে নিয়ে আলোচনা চলছিল।
এদিকে ‘প্রিয়তমা’ সিনেমার কভার ছবি যুক্ত হওয়ার পর সেই গুঞ্জন যেন আরও জোরালো হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, জনপ্রিয় এই জুটিকে আবারও বড় পর্দায় দেখতে চান তারা। কেউ কেউ এটিকে নতুন সিনেমার প্রচারণার সূচনা বলেও মনে করছেন।
চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, শাকিব খানকে ঘিরে কয়েকটি নতুন সিনেমার পরিকল্পনা চলছে। সেসব প্রকল্পের একটিতে ইধিকা পালের নামও আলোচনায় রয়েছে। তবে এখনও কোনো চুক্তি সম্পন্ন হয়নি এবং আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। ছবিতে শাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ায়। বক্স অফিসেও সফল হয় সিনেমাটি। এরপর থেকেই এই জুটিকে আবারও একসঙ্গে দেখতে আগ্রহ প্রকাশ করে আসছেন দর্শকরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

শাকিব-ইধিকা জুটি কি ফিরছে?

আপডেট সময় ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬