ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করেছে রাজধানীর মাইলস্টোন কলেজ

  • শাহ বুলবুল
  • আপডেট সময় ০৭:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 146

জুলাই শহীদ দিবস উপলক্ষে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। ১৬ জুলাই ২০২৬, জুলাই শহীদ দিবস উপলক্ষে কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে আয়োজন করা হয় স্মরণসভা, দোয়া ও আলোচনা অনুষ্ঠানের। ছাত্রছাত্রীসহ কলেজের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। ২০২৪ এর ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে নিহত শহীদদের স্মরণে মাইলস্টোন আয়োজিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ উম্মে সালমা রউফ, উপাধ্যক্ষ ইফতেখার হোসেন এবং উপাধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ শফিকুল আলম প্রমুখ।
‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং গণিত বিভাগের সহযোগি অধ্যাপক আজিজুল হক। তারা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের গণঅভ্যুত্থান আমাদের জন্য গৌরবের আবার বেদনারও কারণ আমরা হারিয়েছি আবু সাঈদ, মুগ্ধদের মতো সাহসী  তরুণদের। তারা প্রত্যেকেই ছিলেন সাহসের প্রতীক আর মানবিকতার কন্ঠস্বর। জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ কোন  সাধারণ মরণ নয়, অন্যায়ের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ। সেদিন বুক চিতিয়ে লড়াই করা প্রত্যেককে আমরা স্মরণ করবো, শ্রদ্ধা জানাবো অন্তরের অন্তরস্থল থেকে।’
সভার শেষাংশে শহিদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করেছে রাজধানীর মাইলস্টোন কলেজ

আপডেট সময় ০৭:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬