ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

ঘরে বসেই শাকিবের দেখা যাবে নতুন সিনেমা

  • বিনোদন:
  • আপডেট সময় ১২:০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • 128

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আলোচনার জন্ম দিলেও শেষ পর্যন্ত ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি। এবার সেই ‘রকস্টার’ আসছে ওটিটিতে। ২৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ছবিটি। আজ খবরটি নিশ্চিত করেছে চরকি।
তারা এক ফেসবুক বার্তায় বলেছে, ‘অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।’
আজমান রুশোর প্রথম ছবি ‘রকস্টার’। এর আগে তিনি বিজ্ঞাপনচিত্র বানাতেন। তার ছবির গল্পে দেখা যায়, শাস্ত্রীয় সংগীতের শিল্পীর পুত্র আগুন। বাবার ধারা নয়, সে নিজেকে প্রতিষ্ঠা করে রক গানে। দেশ-বিদেশে সাফল্যও পায়। কিন্তু সব কিছুই ম্লান হয়ে যায় ভালোবাসার কাছে। সম্পর্কের জটিল আগুনে পুড়ে এক মর্মান্তিক পরিণতির মুখে পড়ে সে।
এমন গল্পের ছবিতে শাকিবের সঙ্গে আছেন সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান, কাজী সাবির প্রমুখ।
ছবিটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিবের ঠোঁটের সবগুলো গানের কথা, সুর ও কণ্ঠ আহমেদ হাসান সানির। এর বাইরে দুটি গান করেছেন পান্থ কানাই ও অংকন কুমার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

ঘরে বসেই শাকিবের দেখা যাবে নতুন সিনেমা

আপডেট সময় ১২:০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬