চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদ বটতলী শহরের আলুরঘাট রোডস্থ দারুল ঈমান আদর্শ মাদ্রাসায় গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আল কুরআন মডেল একাডেমী বায়োজিদ চট্টগ্রাম এর প্রধান পরিচালক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি এম, রফিক দিদার। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আবু সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দারুল ঈমান আদর্শ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল হাই সাহেব। সিনিয়র শিক্ষক জনাব মুশফিকুর রহমান (আলভীর) পরিচালনায় জনাব মঞ্জুর আলম সাহেবের নেতৃত্বে তিনজন বিজ্ঞ বিচারকের মাধ্যমে সকল শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় দুইটি বড় ইভেন্ট সমাপ্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ছাত্র-ছাত্রীদেরকে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করা, দেশ ও জাতির কল্যাণে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাওয়া গ্লোব্লাইজেশনের এই যুগে বিশ্বের পরাশক্তি শিল্পোন্নত রাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে আমাদের তরুণ সমাজকে বিশেষ করে বাংলাদেশের মেধাবী তরুণ সমাজকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার উৎসাহ উদ্দীপনায় শিক্ষক, অভিভাবক, সরকারের সর্বমহলের উৎসাহিত ও সহযোগিতা করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
সংবাদ শিরোনাম
দারুল ঈমান আদর্শ মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা
-
আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম - আপডেট সময় ০৮:৪৩:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- 20
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















