ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন Logo ‘মা ভালো’: ১৭ বছরের সেবাযত্ন অচেতন পুত্রবধূকে জাগিয়ে তুললেন চীনা নারী Logo বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ Logo ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন Logo আমরা যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. শফিকুর রহমান এমপি Logo অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন আজ Logo সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত প্রবারণা পূর্ণিমা Logo জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির Logo বাংলাদেশে পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ বিশ্বকাপ: সেরা গোলের মনোনয়নে মেসি-তোরেসের সঙ্গে কেপ ভার্দের লোপেস

২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে সুন্দর গোল নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু করেছে ফিফা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভক্তরা ১২টি মনোনীত গোল থেকে নিজেদের পছন্দের গোলে ভোট দিতে পারবেন।
মনোনীত তালিকায় গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের অসাধারণ গোল রয়েছে। ড্রিবল, দূরপাল্লার শট এবং ম্যাচ নির্ধারণী গোল-সব ধরনের মুহূর্তই জায়গা করে নিয়েছে এই তালিকায়।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের ১-০ জয়ে অতিরিক্ত সময়ে করা ফেরান তোরেসের শিরোপা নির্ধারণী গোলও মনোনয়ন পেয়েছে। নিকো উইলিয়ামসের পাস থেকে করা সেই গোলেই স্পেন জিতে নেয় তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।
রানার্সআপ আর্জেন্টিনা তালিকায় রয়েছে দুটি গোল নিয়ে। লিওনেল মেসি গ্রুপপর্বে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ জয়ে নিজের হ্যাটট্রিকের প্রথম গোলের জন্য মনোনীত হয়েছেন। হুলিয়ান আলভারেজ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে দূরপাল্লার দুর্দান্ত গোলের জন্য জায়গা পেয়েছেন।
এছাড়া দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে কেপ ভার্দের হয়ে করা সিডনি লোপেস কাবরালের অসাধারণ দূরপাল্লার গোলও মনোনীত হয়েছে।
ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটের ভিত্তিতেই নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের সেরা গোল।
অন্যান্য মনোনীত গোলগুলো করেছেন:
ক্স জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
ক্স আরলিং হালান্ড (নরওয়ে)
ক্স কেরিম আলাজবেগোভিচ (বসনিয়া ও হার্জেগোভিনা)
ক্স উইলসন ইসিদোর (হাইতি)
ক্স এলাইজা জাস্ট (নিউজিল্যান্ড)
ক্স দাইজেন মায়েদা (জাপান)
ক্স কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
ক্স এলদর শোমুরোদভ (উজবেকিস্তান)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে উত্তাল ইতালি, মিলানে সেনা মোতায়েন

২০২৬ বিশ্বকাপ: সেরা গোলের মনোনয়নে মেসি-তোরেসের সঙ্গে কেপ ভার্দের লোপেস

আপডেট সময় ০৯:৩২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬