শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভিডিও কনফারেন্সে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশের চেয়ারম্যান মরহুম শায়খ পীর মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন (রহ:), দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মরহুম মোরশেদুল আলম, ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিনের মরহুম দুই নিকটাত্মীয় এবং ব্যাংকের মতিঝিল শাখার অফিসার মরহুম ফোরখাম হোসাইনের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com