ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় Logo বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পিরোলীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান Logo তাড়াশে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান Logo ভিত্তিহীন অভিযোগ ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল Logo নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন Logo নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই Logo লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল Logo সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মানুষের আইকিউ কি সত্যিই কমছে?

আগের প্রজন্মের তুলনায় কি এখন মানুষের আইকিউ কমছে? সাম্প্রতিক এক গবেষণায় এমন প্রশ্নই নতুন করে আলোচনায় এসেছে। তবে গবেষকেরা বলছেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানুষের জন্মগত বুদ্ধিমত্তা কমে যাচ্ছে—এমন কোনো প্রমাণ মেলেনি। বরং শিক্ষা, জীবনযাপন এবং পরিবেশগত পরিবর্তনের কারণে কিছু দেশে আইকিউ পরীক্ষার ফল আগের তুলনায় কম দেখা যাচ্ছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইন্টেলিজেন্স সাময়িকীতে। এনডিটিভি-র এক প্রতিবেদন এ তথ্য জানায়।
এতে বলা হয়েছে, গত শতাব্দীর দীর্ঘ সময় ধরে বিশ্বের অনেক দেশে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আইকিউ স্কোর বেড়েছে। এই প্রবণতাকে বলা হয় ফ্লিন প্রভা। উন্নত পুষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জীবনযাত্রার মান বৃদ্ধিকে এর প্রধান কারণ হিসেবে ধরা হয়।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক ও ফিনল্যান্ডসহ কয়েকটি দেশে এই ধারা ধীর হয়ে গেছে।
কোথাও কোথাও আইকিউ পরীক্ষার স্কোর কমতেও দেখা গেছে। গবেষকেরা এই পরিবর্তনকে ‘রিভার্স ফ্লিন প্রভাব’নামে অভিহিত করছেন।
গবেষকদের মতে, এর পেছনে একটি নয়, একাধিক কারণ কাজ করতে পারে। এর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, ডিজিটাল প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা, বই পড়ার অভ্যাস কমে যাওয়া, অনলাইনে দীর্ঘ সময় কাটানো, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং কিছু ক্ষেত্রে দূষণ ও স্বাস্থ্যগত সমস্যা। তবে এসব কারণ নিয়ে এখনো গবেষণা চলছে।
বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, আইকিউ পরীক্ষা মানুষের সব ধরনের মেধা পরিমাপ করে না। এটি মূলত যুক্তি বিশ্লেষণ, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের মতো নির্দিষ্ট মানসিক দক্ষতা মূল্যায়ন করে। সৃজনশীলতা, আবেগীয় বুদ্ধিমত্তা, সামাজিক দক্ষতা কিংবা বাস্তব জীবনের অভিজ্ঞতা এই পরীক্ষায় প্রতিফলিত হয় না। তাই শুধু আইকিউ স্কোর দিয়ে একজন মানুষের সামগ্রিক বুদ্ধিমত্তা বিচার করা ঠিক নয়।
গবেষণায় আরো বলা হয়েছে, সব দেশে একই চিত্র দেখা যায়নি। কিছু দেশে এখনো আইকিউ স্কোর স্থিতিশীল রয়েছে, আবার কোথাও উন্নতির ধারাও অব্যাহত আছে। এতে বোঝা যায়, একটি দেশের শিক্ষা ব্যবস্থা, সরকারি নীতি এবং জীবনযাত্রার মান মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষকদের মতে, এই প্রবণতার প্রকৃত কারণ জানতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করা এবং সামাজিক বৈষম্য কমানোর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মানসিক সক্ষমতা আরও শক্তিশালী করা সম্ভব হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময়

মানুষের আইকিউ কি সত্যিই কমছে?

আপডেট সময় ১০:১৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬