ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

বাড়িতে বানান রেস্তোরাঁর স্বাদের চিকেন মিট বক্স

স্ট্রিট ফুড কিংবা ক্যাফে কালচারে তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় বেশ ওপরের দিকেই রয়েছে চিকেন মিট বক্স। মুচমুচে ফ্রেঞ্চফ্রাই, জুসি চিকেন, ঝালঝাল সস আর গলানো চিজের অপূর্ব মেলবন্ধনে এক বক্সেই মেলে দারুণ স্বাদ। ছুটির দিনের বিকেলে কিংবা বন্ধুদের আড্ডায় রেস্তোরাঁয় না গিয়ে খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন চিকেন মিট বক্স।
যেকোনো ঘরোয়া আয়োজনে জমিয়ে দিতে পারে এই পদ। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করে নিতে পারেন মজাদার চিকেন মিট বক্স।
আসুন জেনে নেওযা যাক বাড়িতে কীভাবে খুব অল্প সময়ে চিকেন মিট বক্স তৈরি করবেন- উপকরণ: মুরগির ব্রেস্ট কিউব করে কাটা ২ কাপ,আদাবাটা ১ চাচামচ,রসুনবাটা ১ চা চামচ,মরিচ গুঁড়া ১ চা চামচ,গোলমরিচের গুঁড়া আধা চা চামচ,জিরা গুঁড়া আধা চা চামচ,সয়া সস ১ চা চামচ,তেল ১ টেবিল চামচ,বড় আলু ২টি,মেয়োনিজ ২ টেবিল চামচ,টমেটো কেচাপ ২ টেবিল চামচ,বারবিকিউ সস ১ টেবিল চামচ,চিলি ফ্লেক্স ১ চা চামচ,লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিন। এর সঙ্গে আদা-রসুনবাটা, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরাগুঁড়া, সয়া সস, সামান্য তেল ও লবণ মিশিয়ে ভালোভাবে মেখে নিন। মসলার স্বাদ মাংসে ভালোভাবে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
এরপর একটি প্যানে মাঝারি আঁচে ম্যারিনেট করা মুরগি দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে মসলা শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন।
এবার আলু ফ্রেঞ্চফ্রাই আকারে কেটে নিন। গরম তেলে আলুগুলো মুচমুচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে অতিরিক্ত তেল ঝরিয়ে রাখুন।
চিকেন মিট বক্স সাজানোর পালা। একটি পরিবেশন পাত্র বা বক্সে প্রথমে ভাজা ফ্রেঞ্চফ্রাই বিছিয়ে দিন। এর ওপর রান্না করা চিকেন ছড়িয়ে দিন। চাইলে সঙ্গে সসেজের স্লাইস, মাশরুম বা সুইট কর্ন যোগ করতে পারেন।
সবশেষে ওপর থেকে মেয়োনিজ, টমেটো কেচাপ ও বারবিকিউ সস ছড়িয়ে দিন। ঝাল স্বাদ পছন্দ হলে সামান্য নাগা সসও যোগ করতে পারেন। চিলি ফ্লেক্স ও ওরেগানো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

বাড়িতে বানান রেস্তোরাঁর স্বাদের চিকেন মিট বক্স

আপডেট সময় ০৯:৪৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬