ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

অপরাজিতা ফুলে রান্না করুন নীল ভাত

অপরাজিতা ফুল শুধু সৌন্দর্যের জন্যই পরিচিত নয়, আয়ুর্বেদশাস্ত্রেও দীর্ঘদিন ধরে এই ফুলের ব্যবহার রয়েছে। নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে তৈরি চা যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি এই ফুলের ব্যবহার রান্নাতেও এনে দিতে পারে দারুণ চমক।
বিশেষ করে অপরাজিতা ফুলের নীল রঙে তৈরি ভাত বা পোলাও হয়ে উঠতে পারে আপনার খাবারের টেবিলের সবচেয়ে নজরকাড়া পদ। অল্প কয়েকটি ফুল আর সহজ কিছু উপকরণেই তৈরি করা যায় এই রঙিন ভাত, যা স্বাদে যেমন পরিচিত, দেখলে তেমনি মনে হবে একেবারেই অন্যরকম। অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ দিনে চমক দিতে চাইলে ঘরেই সহজে বানিয়ে নিতে পারেন এই নীল ভাত।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে অপরাজিতা ফুলে নীল ভাত রান্না করবেন-
উপকরণ
পোলাও বা বাসমতি চাল ১ কাপ
তাজা অপরাজিতা ফুল ১০-১৫টি
লবণ স্বাদমতো
ঘি বা তেল ১ চা চামচ
পানি পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে অপরাজিতা ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিন। এরপর ফুলের ভেতরের সবুজ অংশটি আলাদা করে ফেলুন। এবার ফুলগুলো সামান্য গরম পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ফুলের রং পানিতে মিশে পানি গাঢ় নীল হয়ে এলে ফুলগুলো ছেঁকে তুলে নিন। এতে পাওয়া যাবে পরিষ্কার নীল রঙের নির্যাস।
অন্যদিকে, চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার পাত্র বা রাইস কুকারে চাল দিয়ে তাতে তৈরি করা নীল পানি, পরিমাণমতো লবণ ও সামান্য ঘি মিশিয়ে দিন। প্রয়োজন অনুযায়ী পানি ঠিক করে নিয়ে ভাত রান্না করুন। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখুন, যাতে ভাত ঝরঝরে হয়।
তৈরি হয়ে গেল নান্দনিক নীল রঙের অপরাজিতা ফুলের ভাত। সাধারণ ভাতের বদলে এই রঙিন পদটি যেকোনো মাংস, মাছ কিংবা সবজির কারির সঙ্গে পরিবেশন করতে পারেন।
টিপস
নীল রং সুন্দর পেতে তাজা ও ভালো মানের নীল অপরাজিতা ফুল ব্যবহার করুন।
ফুল ভিজিয়ে রাখার জন্য খুব বেশি গরম পানি ব্যবহার না করে সামান্য গরম পানি নিন। এতে ফুলের রং সহজে পানিতে বের হয়ে আসবে।
নীল রঙের ঘনত্ব অনুযায়ী ফুলের পরিমাণ কিছুটা কম-বেশি করতে পারেন। বেশি গাঢ় নীল চাইলে ফুলের নির্যাস একটু ঘন করে নিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

অপরাজিতা ফুলে রান্না করুন নীল ভাত

আপডেট সময় ০৯:৪৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬