সারা বছর ত্বকের যত্ন নেওয়ার কথা মনে থাকে না, কিন্তু কোনো বিশেষ অনুষ্ঠান সামনে এলেই ত্বকে উজ্জ্বলতা পাওয়ার জন্য বিভিন্ন উপাদান ব্যবহার করেন। তখন কেউ ছোটেন পার্লারে, কেউ আবার ভরসা রাখেন নানা ধরনের স্কিন ট্রিটমেন্টে। তবে ঝলমলে ত্বকের জন্য সবসময় যে জটিল রুটিনই প্রয়োজন, তা নয়। একটি ঘরোয়া ফেস মাস্কের উপকরণই হতে পারে ত্বকের যত্নে কার্যকর সমাধান।
তিন উপকরণের সহজ মিশেল
এই ঘরোয়া ফেসপ্যাকে দই, মধু ও হলুদ তিনটি উপাদান রয়েছে । উপকরণ কম হলেও প্রতিটিরই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ফলে খুব সাধারণভাবেই তৈরি করা যায় এই মাস্ক।
মধুতে ত্বকের আর্দ্রতার যত্ন
মধু ত্বকের যত্নে অনেকদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এটি হিউমেক্ট্যান্ট হিসেবে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে। প্রসাধনী উপাদান হিসেবেও মধুর ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্যে ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে নরম রাখে। এছাড়া মধুর মধ্যে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে। এটি ব্রণর জন্য দায়ী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।
দইয়ে ল্যাকটিক অ্যাসিড
দইয়ের অন্যতম আলোচিত উপাদান ল্যাকটিক অ্যাসিড, যা এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে এবং মৃত কোষের স্তর পরিষ্কার করে দেয়। এতে ত্বক কোমল ও সতেজ দেখায়। পাশাপাশি দইও ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকের অস্বস্তি দূর করে।
হলুদেরও রয়েছে আলাদা বৈশিষ্ট্য
হলুদের সক্রিয় উপাদান কারকিউমিনের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি রয়েছে। হলুদ যেমন ব্রণ ও ত্বকের সমস্যা কমায়, তেমনই ত্বকের জেল্লা বাড়ায়। হলুদ মাখলে ত্বক উজ্জ্বল দেখায় এবং দাগছোপ ও আনইভেন স্কিন টোনের সমস্যা দূর হয়ে যায়।
যেভাবে বানাবেন ফেসপ্যাক
খুব সহজেই তৈরি করতে পারেন এই মাস্ক। একটি পাত্রে ২ টেবিল চামচ দই, আধা টেবিল চামচ মধু এবং এক চিমটি হলুদ মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। পরিষ্কার মুখে পাতলা করে লাগিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সবার ত্বকে কি মানাবে?
এখানেই সবচেয়ে বেশি সতর্ক হওয়া দরকার। ঘরোয়া উপাদান হলেও সবার ত্বকে একইভাবে মানাবে না। সংবেদনশীল ত্বকে নতুন কোনো উপাদান ব্যবহারের আগে ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। চুলকানি, জ্বালাপোড়া, লালচে ভাব বা ফুসকুড়ি দেখা দিলে ব্যবহার বন্ধ করুন। তাই বাড়তি আয়োজন ছাড়াই যখন ত্বককে একটু সতেজ দেখাতে চান, এই সহজ ফেসপ্যাকটি একবার চেষ্টা করে দেখতে পারেন। সূত্র: ভোগ ইন্ডিয়া, ফেমিনা
সংবাদ শিরোনাম
রান্নাঘরের ৩ উপকরণে ত্বকে আনুন প্রাকৃতিক উজ্জ্বলতা
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ১১:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























