ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বদলগাছীতে গ্রাম পুলিশদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ Logo মা-বাবার স্বপ্ন পূরণ ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে ফাহিম Logo নাচোলে মানবকণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo রাউজানের ডাবুয়ায় গাছ পড়ে গুরুতর আহত জাকারিয়াকে চিকিৎসা সহায়তা প্রদান Logo জাতীয় সংসদে শূন্য ঘোষিত মহিলা আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান Logo বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন Logo রাজবাড়ীতে পেঁয়াজের আবাদ বাড়াতে কৃষি বিভাগের নানা উদ্যোগ Logo তিনি ছিলেন সাহসিকতা, নিষ্ঠা ও আদর্শের প্রতি অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত Logo ৭ নভেম্বরের চেতনা অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে : রুহুল কবির রিজভী Logo বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে

তপুর জোড়া গোলে জিতল বাংলাদেশ

তপু বর্মনের শেষ মুহূর্তের গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ। ২-১ গোলে প্রথমবার ইউরোপের কোনো দলের বিপক্ষে তাদের মাটিতে জয় পেল লাল সবুজের বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোলই করেছেন বাংলার রামোস খ‌্যাত তপু বর্মন।
ম‌্যাচের ১৯ মিনিটে তপুর গোলে বাংলাদেশ লিড নেয়। স্বাগতিকরা সমতা ফেরাতে ১২ মিনিট সময় নেয়। গিয়াচোপেত্তির গোলে সান মারিনো সমতা ফেরায়। এরপর কেবল আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। প্রথমার্ধ শেষে স্কোর লাইন ১-১।
বিরতির পর ফিরে গোল করতে দুই দল মরিয়া হয়ে চেষ্টা চালায়। কিন্তু লক্ষ‌্যভেদ করতে পারেননি কেউ। অবশেষ ৮৬ মিনিটে তপুর হেডে বাংলাদেশের ভাগ‌্য খুলে যায়। হামজা চৌধুরীর স্পটকিক থেকে ডি বক্সের বাইরে জটলা থেকে বল পেয়ে কিক করেন বিশ্বনাথ হালদার। সেখানে ফাঁকায় থাকায় তপু হেড দিয়ে বল জাড়ে পাঠান। হামজার কিক নেওয়ার পর ভারসাম‌্য হারিয়ে পড়ে যান তপু। কিন্তু ঠিকঠাক উঠে দাঁড়িয়ে যথাসময়ে হেড নিয়ে বাংলাদেশকে উল্লাসে ভাসান ।
এর আগে শেখ মোরসালিনের দুর্দান্ত এক ক্রসে হেডে সান মারিনোর জাল কাঁপান তপু বর্মণ।তবে এই আনন্দ স্থায়ী হয় মাত্র ১২ মিনিট। ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফিলিপ্পো বেরার্দির পাসে বল পেয়ে গোল করেন গিয়াচোপেত্তি।
ফিফা র‌্যাংকিংয়ে একদম তলানিতে থাকা সান মারিনোর চেয়ে ৩০ ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। মাঠের ফুটবলেও সেই ধাপট ধরে রাখল হামজা-তপুরা। এই ম‌্যাচ দিয়ে বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলির যাত্রা শুরু হলো। প্রথম অ‌্যাসাইনমেন্টেই সফল হলেন অভিজ্ঞ কোচ।
ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বাংলাদেশ। খেলা শুরু হতে বাকি কিছুদিন। এর আগে সান মারিনোতে পাওয়া এই জয় নিশ্চিতভাবেই ফুটবলপ্রেমিদের উৎসাহ, উদ্দীপনা আরও বাড়িয়ে দিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে গ্রাম পুলিশদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

তপুর জোড়া গোলে জিতল বাংলাদেশ

আপডেট সময় ১০:৫৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬