ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় Logo বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পিরোলীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান Logo তাড়াশে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান Logo ভিত্তিহীন অভিযোগ ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল Logo নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন Logo নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই Logo লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল Logo সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ব্রাজিল কিংবদন্তি কাফুর রেকর্ডে চোখ এমবাপের

বিশ্বকাপ ফুটবল আসর মানেই রেকর্ডের মহাসাগর। প্রতিটি আসরেই চলে রেকর্ড ভাঙ্গা গড়ার খেলা। চলতি বিশ্বকাপে এরই মধ্যে বেশকিছু রেকর্ড হয়েও গেছে। আরো কত রেকর্ড হয় সেটা দেখার অপেক্ষায় সবাই। তবে এই বিশ্বকাপে এমন একটি রেকর্ড হওয়ার সম্ভাবনা আছে যা করা একজননের পক্ষেই সম্ভব। তিনি ফ্রান্সের চিলিয়ান এমবাপে। পারলে তিনিই পারবেন আর কেউ নন।
কি সেই বিরল কীর্তি যা বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে মাত্র একজন করেছেন? কোন কিংবদন্তি করেছেন?
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফুর একটি রেকর্ড দীর্ঘ দুই দশক ধরে অক্ষুণ্ণ রয়েছে। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সরাসরি মাঠে নেমে খেলার অনন্য কীর্তি গড়েছিলেন এই সেলেসাও রাইট-ব্যাক। তিনি বিশ্বকাপের ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ সালে ফাইনাল খেলেছেন।
ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডো নাজারিওর তিনটি ফাইনালের স্কোয়াডে থাকার রেকর্ড থাকলেও, তিন ফাইনালের প্রতিটিতেই মাঠ কাঁপানোর গৌরব কেবল কাফুরই আছে। ফুটবল বিশ্বের এই অতিমানবীয় রেকর্ডে এবার চোখ পড়েছে বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপের।
২০১৮ সালে রাশিয়ার মাটিতে মাত্র ১৯ বছর বয়সে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে ফাইনালে গোল করেছিলেন এমবাপে। এরপর ২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করেও ট্রফি ছোঁয়া হয়নি তার। তবে রানার্স-আপ হিসেবে দ্বিতীয় ফাইনাল খেলার অভিজ্ঞতা ঠিকই ঝুলিতে পুরেছেন।
বর্তমান বাস্তবতায় চলমান ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স যদি সব বাধা পেরিয়ে ফাইনালে উঠতে পারে এবং এমবাপে মাঠে নামেন, তবেই তিনি স্পর্শ করবেন কাফুর সেই অমর রেকর্ড। কাফুর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের ফাইনালে সরাসরি মাঠে নামার কীর্তি গড়বেন ফরাসি এই ফরোয়ার্ড।
বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ চিরন্তন হলেও, কিলিয়ান এমবাপের এই ঐতিহাসিক মাইলফলকের সম্ভাবনা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনেও চলছে তুমুল বিশ্লেষণ। ঘরোয়া ফুটবল বিশ্লেষকদের মতে, দিদিয়ে দেশমের দলের যে গভীরতা এবং শক্তি, তাতে টানা তৃতীয়বারের মতো ফাইনালে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে বিশ্বকাপ ফুটবল সবসময়ই অনিশ্চয়তার মঞ্চ, যেখানে যেকোনো মুহূর্তে ইনজুরি বা ফর্মের হেরফেরে সমীকরণ বদলে যেতে পারে।
ইতিহাসের পাতায় নিজেকে পেলে-কাফুদের কাতারে নিয়ে যাওয়ার এমন সুযোগ ফুটবলারদের জীবনে খুব কমই আসে। কাফুর রেকর্ডে ভাগ বসানোর এই কঠিন অভিযানে এমবাপে কতদূর যেতে পারেন, তার উত্তর মিলবে বিশ্বকাপের মাঠেই। ফুটবল বিশ্ব চাতক পাখির মতো চেয়ে আছে ফরাসি রাজপুত্রের এই ঐতিহাসিক অভিযাত্রার দিকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময়

ব্রাজিল কিংবদন্তি কাফুর রেকর্ডে চোখ এমবাপের

আপডেট সময় ১২:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬