ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় Logo বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পিরোলীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান Logo তাড়াশে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান Logo ভিত্তিহীন অভিযোগ ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল Logo নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন Logo নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই Logo লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল Logo সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে?

অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির অধীনে স্বপ্ন ছিল হেক্সা জয়ের। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলোতেই পা হড়কেছে ব্রাজিলের। নরওয়ের কাছে হেরে বিদায়ের পর ব্রাজিলের ফুটবলে ঘটে গেছে বড় পরিবর্তন। অবসরের ঘোষণা দিয়েছেন দলের সেরা তারকা নেইমার। কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, নতুনদের নিয়েই পরবর্তী বিশ্বকাপের দল গড়তে চান তিনি।
ব্রাজিল জাতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের একটি সিরিজ খেলবে সেপ্টেম্বরে। বিশ্বকাপের পর এটিই হবে ব্রাজিলের প্রথম সিরিজ।
আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ, ভেন্যু অস্ট্রেলিয়ার টাউনসভিল ও ব্রিসবেনে। দীর্ঘায়িত ফিফা আন্তর্জাতিক বিরতির কারণে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও, সেই প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫ সেপ্টেম্বরের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। পরের ম্যাচও একই সময়ে।
এদিকে ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনা বিশ্বকাপ শেষ করেছে রানার্সআপ হিসেবে। এরপর তাদের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে।
আর্জেন্টিনাও তাদের পরবর্তী ম্যাচ খেলবে সেপ্টেম্বরে। ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে উত্তর আমেরিকার দল মেক্সিকোর বিপক্ষে এবং ৩০ সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
দলটির সেরা তারকা লিওনেল মেসি এখনও অবসর ঘোষণা করেননি। তবে ইঙ্গিত দিয়েছেন সরে যাওয়ার। শোনা যাচ্ছিল লিওনেল স্কালোনির দায়িত্ব ছাড়ার গুঞ্জনও। সেক্ষেত্রে আর্জেন্টিনাও নতুন যুগে প্রবেশ করতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময়

ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে?

আপডেট সময় ১১:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬