ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা Logo জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে Logo খাল খনন নামে ৩০ লাখ টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ Logo অফিস বন্ধ করে সদস্যদের তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির সভাপতি Logo টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড Logo গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন Logo কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ Logo তাড়াশে অতিরিক্ত টাকা দিলেই মিলছে গুদামজাত সার Logo ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান Logo ৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা পূরণে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইউরিয়া সার আমদানির দু’টি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
কমিটির গতকাল বুধবার অনুষ্ঠিত চলতি বছরের ৩০তম সভায় এ সুপারিশ করা হয়। সভায় শিল্প মন্ত্রণালয়ের দু’টি প্রস্তাব উপস্থাপন, আলোচনা ও অনুমোদনের সুপারিশ করা হয়।
প্রথম প্রস্তাবের আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের সঙ্গে বিদ্যমান জি-টু-জি চুক্তি সংশোধনের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এর মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যমান ফ্রি অন বোর্ড (এফওবি) পদ্ধতির পাশাপাশি কস্ট অ্যান্ড ফ্রেইট (সিএফআর) ভিত্তিতে বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সুযোগ থাকবে।
দ্বিতীয় প্রস্তাবের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জি-টু-জি ব্যবস্থার অধীনে ফরেন ইকোনমিক কর্পোরেশন প্রোডিনটর্গের কাছ থেকে প্রিলড ইউরিয়া সার আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
উভয় প্রস্তাবই শিল্প মন্ত্রণালয় থেকে উপস্থাপন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

আপডেট সময় ১২:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬