ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

নারী এশিয়ার কাপ: আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান

আসন্ন টি-টোয়েন্টি ফরম্যাটের নারী এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে ‘এ’ গ্রুপে। দুদলের মধ্যকার হাই ভোল্টেজ এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর। এদিকে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্দা উঠবে আট দলের এই টুর্নামেন্টের, আর আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এশিয়ান ক্রিকেটের এই শ্রেষ্ঠত্বের লড়াই।
টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলকে দুটি পৃথক গ্রুপে ভাগ করা হয়েছে।
ভারত ও পাকিস্তানের সঙ্গে রাখা হয়েছে থাইল্যান্ড ও হংকংকে। অন্যদিকে ‘বি’ গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
গ্রুপ পর্বের লড়াই শেষে উভয় গ্রুপের সেরা দুই দল টিকিট পাবে সেমিফাইনালের। সূচি অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের সেরা দল লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিরুদ্ধে।
পরদিন ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের সেরা দলের মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল।
বাংলাদেশের টি-টোয়েন্টি মিশন শুরু হবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ৬ সেপ্টেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

নারী এশিয়ার কাপ: আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান

আপডেট সময় ০৯:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬