ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ফিটনেস পরীক্ষায় পাশ, অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলে যোগ দেওয়ার পথে রয়েছেন শরিফুল ইসলাম। চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে জায়গা না পেলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় এই বাঁহাতি পেসার।

গত মাসে জিম্বাবুয়ে সফরের সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোটে পড়েছিলেন শরিফুল। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর চলতি আগস্টের প্রথম সপ্তাহে মাঠে ফেরেন তিনি। তবে পুরোপুরি ম্যাচ ফিট না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়নি তাকে।

চোট কাটিয়ে ফেরার পর শরিফুলের ফিটনেস নিয়ে ছিল বাড়তি নজর। গতকাল ১০ আগস্ট ফিটনেস পরীক্ষা দেন এই পেসার। সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি। বিসিবির একটি সূত্র বিষয়টিনিশ্চিত করেছে।

ফিটনেস পরীক্ষায় পাস করায় এখন অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টে শরিফুলকে দলে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। শেষ টেস্টের আগে দলের পেস বোলিং আক্রমণে বাড়তি বিকল্প হিসেবেও কাজে আসতে পারেন শরিফুল।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট, কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

ফিটনেস পরীক্ষায় পাশ, অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শরিফুল

আপডেট সময় ১২:২৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬