ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

সেরা পাঁচে সাকিব নন বাংলাদেশের আরেকজন

টেস্ট ক্রিকেটে আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টে ৩৫০ উইকেটের ক্লাবে নাম লেখালেন বাঁহাতি এই স্পিনার। ভারতের মাত্র পঞ্চম বোলার হিসেবে টেস্টে ৩৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
৩৫০ উইকেট পূর্ণ করে ভারতের সর্বকালের টেস্ট উইকেটশিকারিদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন জাদেজা। তার ওপরে রয়েছেন ভারতের চার কিংবদন্তি-অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, কপিল দেব ও হরভজন সিং।

কুম্বলে ৬১৯ উইকেট নিয়ে তালিকার শীর্ষে। অশ্বিনের সংগ্রহ ৫৩৭, কপিল দেবের ৪৩৪ এবং হরভজন সিংয়ের ৪১৭ উইকেট।
জাদেজার নতুন অর্জনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, তিনিই ভারতের প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে টেস্টে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন।
বিশ্বের বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে উইকেটসংখ্যায় এখন জাদেজার অবস্থান তৃতীয়। তার সামনে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি রঙ্গনা হেরাথ (৪৩৩ উইকেট নিয়ে সবার ওপরে) এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি (৩৬২ উইকেট)।
ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড ২৯৭ উইকেট নিয়ে এই তালিকায় পরের দিকে রয়েছেন। আছেন বাংলাদেশের একজন, তাইজুল ইসলাম। ২৭১ উইকেট নিয়ে বিশ্বের বাঁহাতি স্পিনারদের মধ্যে পঞ্চম অবস্থানে তিনি।
জাদেজার কীর্তির বিশেষত্ব শুধু তার বোলিংয়ে নয়। ব্যাট হাতেও দীর্ঘদিন ধরে ভারতের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন তিনি। ২০২৫ সালেই টেস্টে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার।
এর মাধ্যমে তিনি কপিল দেব, ইংল্যান্ডের ইয়ান বোথাম ও ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে এমন এক বিশেষ তালিকায় জায়গা করে নেন, যেখানে রয়েছে টেস্টে অন্তত ৪ হাজার রান ও ৩০০ উইকেটের দ্বৈত অর্জন।
এবার ৩৫০ উইকেট পূর্ণ করে আরও বিরল কীর্তির মালিক হলেন জাদেজা। টেস্ট ইতিহাসে অন্তত ৪ হাজার রান ও ৩৫০ উইকেট-দুই অর্জন একসঙ্গে করা মাত্র চতুর্থ ক্রিকেটার তিনি।
কপিল দেবের টেস্ট ক্যারিয়ারে ছিল ৫ হাজার ২৪৮ রান ও ৪৩৪ উইকেট। বোথামের সংগ্রহ ৫ হাজার ২০০ রান ও ৩৮৩ উইকেট। ভেট্টোরি করেছেন ৪ হাজার ৫৩১ রান ও ৩৬২ উইকেট।
আর জাদেজা ৯০তম টেস্টেই ৪ হাজার রান ও ৩৫০ উইকেটের ডাবল পূর্ণ করেছেন, যা এই চার ক্রিকেটারের মধ্যে দ্রুততম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

সেরা পাঁচে সাকিব নন বাংলাদেশের আরেকজন

আপডেট সময় ১২:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬