ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

দুই ভাই জিমি-রাকিনকে নিয়েই হকির চূড়ান্ত জাতীয় দল

দুই ভাই রাসেল মাহমুদ জিমি ও খালেদ মাহমুদ রাকিন ক্লাব পর্যায়ে এক দলে খেলার পর তাদের স্বপ্ন ছিল জাতীয় দলেও এক সাথে খেলার। এশিয়ান গেমসের ২৪ জনের দলে থাকার পর সেই সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল।
এখন জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডেও তারা জায়গা পেয়েছেন একসঙ্গে। আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের ১৮ সদস্যের চূড়ান্ত হকি দলে আছেন দুই ভাই।
জাতীয় দলের ক্যাম্পে বারবার ডাক পেলেও আগে চূড়ান্ত স্কোয়াডে ডাক পাননি রাকিন। এবার ভাইয়ের সঙ্গে একই স্কোয়াডে জায়গা করে নিয়ে দীর্ঘ এক অপেক্ষার অবসান হলো তার।
বাংলাদেশের হকির কিংবদন্তি আব্দুর রাজ্জাক সোনা মিয়ার ছেলে জিমি ও রাকিন। বাবার হাত ধরেই দুই ভাইয়ের হকিতে আসা। জিমি বাংলাদেশের হকির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই। রাকিন ক্লাব পর্যায়ে নজর কেড়ে ঢুকলেন জাতীয় দলে।
এশিয়াডের আগে অনুশীলন ম্যাচ খেলতে জার্মানিতে দল পাঠানোর চেষ্টা চালাচ্ছিল হকি ফেডারেশন। তবে এখনো ভিসা মেলেনি। বিকল্প ভাবনাও আছে ফেডারেশনের। জার্মানি যাওয়া না হলে চীন পাঠানো হতে পারে জিমিদের।
১৮ সদস্যের বাংলাদেশ হকি দল
বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, রোমান সরকার, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা মিমো, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ শফিকুল, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান রকি।
স্ট্যান্ড-বাই: নুরুজ্জামান নয়ন, মেহরাব হাসান ও আবেদ উদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

দুই ভাই জিমি-রাকিনকে নিয়েই হকির চূড়ান্ত জাতীয় দল

আপডেট সময় ০৭:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬