ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

অক্টোবরে ত্রিদেশীয় সিরিজে ফিরতে পারে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে বাংলাদেশের। তবে বিশ্রামের সুযোগ খুব বেশি নেই লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের। সামনে আবারো ব্যস্ত আন্তর্জাতিক সূচি অপেক্ষা করছে টাইগারদের।
সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ভারত না এলে ওই সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। ফলে নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় পাবে টাইগাররা। এরপর অক্টোবরের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা বাংলাদেশের। সেখানে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সূচি এখনো প্রকাশ হয়নি।
এরই মাঝে ওয়ানডে সিরিজে নতুন দল যুক্ত করার আলোচনা চলছে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বিসিবি।
জিম্বাবুয়ে সম্মতি দিলে বাংলাদেশ ও আফগানিস্তানের দ্বিপক্ষীয় সিরিজটি রূপ নেবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। ফলে ম্যাচের সংখ্য বাড়বে, যা সিরিজের প্রতিদ্বন্দ্বিতাও আরো বাড়াবে।
তবে এখন জিম্বাবুয়ের সম্মতির অপেক্ষায় আয়োজকরা। তারা রাজি হলে অক্টোবরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে বসতে পারে বাংলাদেশ-আফগানিস্তান জিম্বাবুয়ের ত্রিদেশীয় ওয়ানডে লড়াই।
অর্থাৎ, ভারত সফর অনিশ্চিত থাকলেও সেপ্টেম্বরের স্কিল ক্যাম্প শেষে অক্টোবরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। আর সেই প্রত্যাবর্তন হতে পারে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে জমজমাট ত্রিদেশীয় সিরিজ দিয়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবরে ত্রিদেশীয় সিরিজে ফিরতে পারে বাংলাদেশ

আপডেট সময় ১২:৪৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬