ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

৫০ মিনিটের বেশি সময় গোলরক্ষকের কাজ করে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার

ইংলিশ ফুটবলে এক অবিশ্বাস্য নাটকের জন্ম দিলেন ট্রানমেয়ার রোভার্সের ডিফেন্ডার ববি ফকনার। দলের মূল গোলরক্ষক চোট নিয়ে মাঠ ছাড়ার পর নিজেই গ্লাভস জোড়া হাতে গলিয়ে পোস্টের নিচে দাঁড়িয়ে নিশ্চিত হার থেকে দলকে বাঁচিয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ।
পোর্ট ভেলের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হতেই চোটের কাছে হেরে মাঠ ছাড়তে বাধ্য হন ট্রানমেয়ারের মূল গোলরক্ষক হ্যারিসন মেল। ডাগআউটে বদলি কোনো গোলরক্ষক না থাকায় বড় বিপাকে পড়ে দলটি। চরম বিপদের সেই মুহূর্তে সতীর্থদের কা-ারি হয়ে পোস্টের নিচে দাঁড়ানোর অদম্য সাহস দেখান সেন্ট্রাল ডিফেন্ডার ফকনার।
তিনি যখন গোলবারের দায়িত্ব নেন, ট্রানমেয়ার তখন ১-০ গোলে পিছিয়ে।
পেশাদার ফুটবলে গোলকিপিংয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ম্যাচের বাকি ৫০ মিনিটেরও বেশি সময় ধরে রূপকথার মতো পারফর্ম করেন তিনি।
একে একে প্রতিপক্ষের কয়েকটি বিপজ্জনক আক্রমণ রুখে দেওয়ার পাশাপাশি চিলসদৃশ দক্ষতায় উঁচুতে আসা শূন্যের বলগুলো ক্লিয়ার করেন ফকনার। গ্লাভস হাতে পোস্ট সামলানোর পর আর একটি গোলও হজম করতে হয়নি তাকে।
ফকনারের এই অবিশ্বাস্য পোস্ট সামলানোর ওপর ভর করেই ম্যাচে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরে ট্রানমেয়ার।
শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে মূল্যবান একটি পয়েন্ট সঙ্গী করে মাঠ ছাড়ে দলটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

৫০ মিনিটের বেশি সময় গোলরক্ষকের কাজ করে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার

আপডেট সময় ০৯:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬