ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

চিলির লিগে অভিষেক হলো ভোজিনহার

ফিফা বিশ্বকাপে পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। বিশ্বকাপের পরপরই তিনি ডাক পান চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে। সেই ক্লাবের হয়ে অবশেষে অভিষেক হয়েছে তার।
গত বুধবার কোপা চিলির ম্যাচে ইউনিয়ন এসপানিওলার বিপক্ষে মাঠে নামেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
অভিজ্ঞ এই গোলকিপারের আসল নাম জোসিমার এভোরা দিয়াস। গত ২ আগস্ট দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে পৌঁছান তিনি। এর আগে, ২৪ জুলাই তার সঙ্গে চুক্তির বিষয়টি সামনে আনে কোলো-কোলো।
কাগজপত্রের জটিলতা ও ব্যক্তিগত কারণে তার ক্লাবে যোগ দেওয়ার সময় তিন দফা পিছিয়ে পড়ায় সমর্থক ও ক্লাবের কর্তাদের মাঝে অনিশ্চয়তা দেখা দেয়।
চিলিতে পা রেখে দ্রুতই অনুশীলনে যোগ দেন তিনি। এরই মধ্যে তিনটি ম্যাচের স্কোয়াডে ছিলেন তিনি। গত রোববার ইউনিভার্সিদাদ দে চিলির বিপক্ষে সুপারক্লাসিকোতেও বেঞ্চে ছিলেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
অবশেষে অভিষেকের ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দেন ভোজিনহা। ইউনিয়ন এসপানিওলাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষস্থান নিশ্চিত করে কোলো-কোলো। শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও ধীরে ধীরে নিজেকে সামলে নেন ভোজিনহা। গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের গোল ঠেকিয়ে অভিষেকেই ক্লিন শিট রাখেন তিনি।
তবে নিয়মিত একাদশে সুযোগ পাওয়া কঠিন ভোজিনহার জন্য। চোটের কারণে স্কোয়াডের বাইরে আছেন নিয়মিত গোলকিপার ফের্নান্দো ডি পল। ১৯ বছর বয়সী গ্যাব্রিয়েল মাউরেইরা বর্তমানে দলের প্রথম পছন্দ। সুপারক্লাসিকোতে দুর্দান্ত পারফরম্যান্স করে কোচের প্রশংসাও পেয়েছেন এই তরুণ।
কোচ ফার্নান্দো অর্টিজও পরিষ্কার করে দিয়েছেন, ভোজিনহাকে সরাসরি একাদশে জায়গা দেওয়া হবে না। পারফরম্যান্সের মাধ্যমে তাকেই নিজের জায়গা অর্জন করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

চিলির লিগে অভিষেক হলো ভোজিনহার

আপডেট সময় ১২:৫৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬