ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

নর্দানকে হারিয়ে শীর্ষে থেকে সেমিফাইনালে বাংলাদেশ

জয়টা হাতের মুঠোয় ছিল। কিন্তু হঠাৎ করেই ‘পুরনো রোগ’ ঝেঁকে বসে।
শেষ দিকে উইকেট হারানোর রোগ। আজ ডারউইনে বাংলাদেশ এইচপির ব্যাটারদের ওপরও ভর করেছিল। তাতে নাটকীয় পরাজয়ই হয় কি না সেই শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। নর্দান টেরিটোরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ১০ বল হাতে রেখে চার মেরে জয় নিশ্চিত করেছেন পেসার আব্দুল গাফফার সাকলাইন। টানা দ্বিতীয় জয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শীর্ষস্থান আরো মজবুত করেছে অধিনায়ক ইরফান শুক্কুরের দল। ৬ ম্যাচ শেষে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ২২ রান করে শুরুর ভিত গড়ে দেন হাবিবুর রহমান সোহান। তিনে নেমে সহজ জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সাব্বির রহমান। কিন্তু টানা দ্বিতীয় ফিফটি পাওয়ার ঠিক আগ মুহূর্তে আউট হলে বাংলাদেশ ধাক্কা খায়। কেননা ব্যক্তিগত ৪৭ রানে সাব্বির বিদায় নিতেই দ্রুত আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ দিকে সমান এক ছক্কা ও চারে ৮ বলে ১৭ রান করে জয়ের কাজ সহজ করে দেন সামিউন বশির।
বাউন্ডারি হাঁকিয়ে জয়ের কাজ সারেন ৬ রানে অপরাজিত থাকা সাকলাইন।
তবে জয়ের কাজ অনেকটা সেরে রাখেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে টুর্নামেন্ট দুর্দান্ত ছন্দে থাকা অফস্পিনার মোহাম্মদ রুবেল। নর্দান টেরিটোরিকে ১৪৩ রানে আটকানোর পথে ৫ উইকেট নিয়েছেন তিনি। রান খরচ করেছেন মাত্র ২১। সবমিলিয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে শীর্ষে আছেন বাংলাদেশের ২০ বছর বয়সী স্পিনার। তার ধারে কাছেও নেই কেউ। ১১ উইকেট নিয়ে দুইয়ে আছেন নর্দানের হামিশ মার্টিন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন জর্ডান সিল্ক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

নর্দানকে হারিয়ে শীর্ষে থেকে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬