ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

আবারও দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে নামিবিয়ার জয়

ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়ে দিয়েছে নামিবিয়া। ফলে টানা দুই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে দলটি।
গত শুক্রবার নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে ত্রি-দেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই জয় দিয়ে শুরু করেছে নামিবিয়া। টি-টোয়েন্টিতে দুই দলের এটি ছিল মাত্র দ্বিতীয় সাক্ষাৎ। দুই ম্যাচেই জয় পেয়েছে নামিবিয়া। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে নামিবিয়াও রয়েছে। তাই এমন জয় দলটির জন্য বড় আত্মবিশ্বাসের জোগান দেবে।

টস হেরে আগে ব্যাটিং করতে নামা স্বাগতিক নামিবিয়া নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৩ রান। ৩৮ বলে ৬০ রান করেন ওপেনার জেন ফ্রাইলিঙ্ক।
লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই দুই ওপেনার জর্ডান হারম্যান ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস। ৫০ বলে ৭৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও চারটি চার।
ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর বল হাতেও সফল হন জেজে স্মিট। ৩১ রান খরচায় তিন উইকেট নেন তিনি। রুবেন ট্রাম্পেলম্যানও ২৪ রানে তিন উইকেট শিকার করেন।এর আগে, গত বছর অক্টোবরে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল নামিবিয়া।
ত্রিদেশীয় সিরিজের পরের ম্যাচে ২৯ আগস্ট উইন্ডহোকে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে জিম্বাবুয়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

আবারও দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে নামিবিয়ার জয়

আপডেট সময় ০১:০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬