ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

বিপিএল হচ্ছে না, কী হচ্ছে তাহলে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় না। টুর্নামেন্টটি সংস্কার করে আগামী বছর থেকে আবার শুরু করতে চায় তারা। ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটাররাও বিপিএল এক বছর বিরতি দিয়ে সংস্কারে বিসিবির সঙ্গে একমত হয়েছে। খেলোয়াড়দের পক্ষ থেকে বিপিএলের জায়গায় নতুন টুর্নামেন্ট আয়োজনের দাবি ছিল। তবে সেটি না হচ্ছে না, বরং জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির নাম বদলে জাঁকজমকভাবে করতে চায় বিসিবি।
বিসিবির একজন শীর্ষ পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে জানিয়েছেন বিপিএলের বদলি নয় কোনো টুর্নামেন্ট নয় বরং যেটা আছে সেটিকেই বড় করে করতে চান তারা। তিনি বলেন, ‘আমরা বিপিএলের বদলে অন্য কোনো টুর্নামেন্ট করছি না। জাতীয় ক্রিকেট টি-টোয়েন্টিকেই আমরা আরও বড় করে করতে চাই। এটি নতুন নাম হবে বাংলাদেশ ফার্স্ট।’
এই টুর্নামেন্ট গত দুই বছর ধরে এনসিএল টি-টোয়েন্টি নামেই আয়োজন করা হয়েছে। গেল দুই আসরে এই টুর্নামেন্ট থেকে উঠে এসেছে একাধিক ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি মাতানো রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলও উঠে এসেছেন এই টুর্নামেন্ট থেকেই। বিসিবির পরিকল্পনা অনুযায়ী এই আসর না হলেও পরের আসর থেকেই এই টুর্নামেন্টেও বিদেশী খেলোয়াড় খেলার সুযোগ দেওয়া হতে পারে। টুর্নামেন্টটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। তার আগে ড্রাফট অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টেও ৬টি দল থাকবে। ইতিমধ্যে ৫টি প্রতিষ্ঠানের কাছে দল বিক্রিও করা হয়েছে। তাদের সঙ্গে এনসিএল চারদিন, ওয়ানডে এবং টি-টোয়েন্টির সব চুক্তিও সেরে ফেলেছে বিসিবি। তবে চারদিনের এনসিএলে থাকছে বিভাগভিত্তিক দল। ৬ ফ্রাঞ্চাইজি থেকে ১৫ কোটি টাকার মতো স্পন্সর পেতে পারে বিসিবি। স্পন্সর প্রতিষ্ঠান দল নিলেও সবকিছু লজিস্টিক আর্থিকসহ দেখভাল করবে বিসিবি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিপিএল হচ্ছে না, কী হচ্ছে তাহলে?

আপডেট সময় ১০:৫৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬