ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রুডিগারের

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির ডিফেন্ডার আন্তোনিও রূডিগার। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হওয়া ২০২৬ বিশ্বকাপে জার্মানির জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। বিশ্বকাপের জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের দুই মাস পর অবসরের ঘোষণা দিলেন তিনি। গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে রুডিগার লিখেছেন, ‘কিছু সময় ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় দল থেকে বিদায় নেওয়ার এবং তরুণ প্রজন্মের জন্য পথ তৈরি করে দেওয়ার সময় এখন এসেছে।’
২০১৪ সালে জার্মান জাতীয় দলে রূডিগারের অভিষেক হয়। এর এক মাস পরই বিশ্বকাপের চতুর্থ শিরোপা জেতে জার্মানরা। যদিও সেই আসরের স্কোয়াডে ছিলেন না তিনি। ৩৩ বছর বয়সী রুডিগার জার্মানির জার্সিতে ৮৬টি ম্যাচ খেলেছেন।
জাতীয় দলকে বিদায় জানানোর পর রুডিগারের মূল লক্ষ্য এখন রিয়াল মাদ্রিদের দিকেই সম্পূর্ণ মনোযোগ দেওয়ার। ক্লাবটির সঙ্গে এই মৌসুমের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে তার, ‘আমার জন্য নতুন এক অধ্যায় শুরু হচ্ছে, যেখানে আমি সম্পূর্ণভাবে আমার ক্লাবেই মনোযোগ দেব।’
বার্লিনে জন্ম নেওয়া রূডিগার বরুশিয়া ডর্টমুন্ড ও স্টুটগার্টের যুব একাডেমি পেরিয়ে রোমা হয়ে ২০১৭ সালে চেলসিতে যোগ দেন। চেলসির জার্সিতে তিনি ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন। এরপর ২০২২ সালে রিয়ালে যোগ দিয়ে তিনি ২০২৪ সালে আবারও চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের স্বাদ পান।
জার্মানির জার্সি গায়ে তার সবচেয়ে বড় অর্জন ছিল ২০১৭ সালের কনফেডারেশন্স কাপ জয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রুডিগারের

আপডেট সময় ০৯:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬