ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

যৌন ভিডিও মামলায় খালাস পেলেন রিয়াল ডিফেন্ডার

অপ্রাপ্তবয়স্ককে জড়িয়ে যৌন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ থেকে খালাস পেয়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিও। গ্রান কানারিয়ার লাস পালমাসের একটি স্প্যানিশ আদালত ২৩ বছর বয়সী এই ফুটবলারকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।
২০২৩ সালের জুনে গ্রান কানারিয়ার একটি বিচ ক্লাবে ঘটা ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলাটি হয়েছিল। একই ঘটনায় আসেনসিওর রিয়াল মাদ্রিদ একাডেমির সাবেক তিন সতীর্থকে দোষী সাব্যস্ত করে এক বছরের স্থগিত কারাদ- দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের যৌন আচরণ সংশোধনমূলক কোর্সে অংশ নেওয়া এবং ভুক্তভোগীদের কাছ থেকে দুই বছর দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
খালাস পাওয়ার পর আসেন্সিও বলেন, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, বিচার চলাকালে নিজের সম্পর্কে নানা তথ্য ও মতামত প্রকাশিত হওয়ায় কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে আদালতের রায়ে তিনি স্বস্তি পেয়েছেন এবং জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ করতে চান।’
এদিকে আলাদা ঘটনায় মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে আসেন্সিওকে জরিমানা ও আট মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে। এ ঘটনায় রিয়াল মাদ্রিদও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। কোচ হোসে মরিনহো বলেছেন, এমন ঘটনায় তিনি সন্তুষ্ট নন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

যৌন ভিডিও মামলায় খালাস পেলেন রিয়াল ডিফেন্ডার

আপডেট সময় ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬