ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মারুফার

নারী টি-টোয়েন্টি বোলারদের সর্বশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর এক লাফে ১৯ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৮তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান।
এই প্রথম আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ২০ বোলারের তালিকায় জায়গা করে নিলেন মারুফা। এর আগে ২০২৪ সালে তার সেরা অবস্থান ছিল ২৩তম।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৪ রানের পুঁজি রক্ষা করতে পারেনি বাংলাদেশ। তবে মারুফা ৪ ওভারে ২১ রান খরচায় নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। যার ওপর ভর করে ম্যাচটি জমিয়ে তুলেছিল বাংলাদেশ। কেবল মারুফাই নন, নিয়মিত সাপ্তাহিক এই হালনাগাদে অগ্রগতি হয়েছে দলের আরও কয়েকজন ক্রিকেটারের।
আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফাই এখন সবার উঁচুতে। একই ম্যাচে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া অফস্পিনার সুলতানা খাতুন ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম অবস্থানে পৌঁছেছেন।
ব্যাটিংয়েও উন্নতি হয়েছে কয়েকজনের। লঙ্কানদের বিপক্ষে ৩৪ রান করা সোবহানা মোস্তারি ৩ ধাপ এগিয়ে ৩৬তম এবং ২৬ রান করা ওপেনার দিলারা আক্তার ৫ ধাপ লাফিয়ে ৬২তম স্থানে উঠেছেন।
ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা মাত্র ৪ রান করলেও এক ধাপ এগিয়ে ২১ নম্বরে এসেছেন, যা ব্যাটারদের মধ্যে বাংলাদেশিদের শীর্ষে। এছাড়া ১৪ রান করা ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৯৬তম স্থানে জায়গা পেয়েছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ৩২ নম্বরে থাকা রাবেয়া খান সবার আগে রয়েছেন। সবমিলিয়ে বোলারদের তালিকায় যথারীতি শীর্ষে ভারতের শ্রী চারানি এবং অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। টি-টোয়েন্টি ব্যাটারদের রাজত্ব যথারীতি অস্ট্রেলিয়ার বেথ মুনির দখলেই রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

আইসিসি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মারুফার

আপডেট সময় ০৮:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬