ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

বিস্ফোরণ এড়াতে এসির যে শব্দ-গন্ধ উপেক্ষা করবেন না

  • আইটি ডেস্ক:
  • আপডেট সময় ১১:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 200

গরম পুরোপুরি না এলেও তাপমাত্রার দাপটে অনেক ঘরেই এখন নিয়মিত চলছে এসি। আর এই বাড়তি ব্যবহারের মাঝেই লুকিয়ে থাকে বড় ধরনের ঝুঁকি যদি সঠিকভাবে যত্ন না নেওয়া হয়। অবহেলা করলে এসি শুধু খারাপই হয় না, কখনো কখনো আগুন লাগা বা বিস্ফোরণের মতো বিপজ্জনক ঘটনাও ঘটতে পারে। তাই কিছু সতর্ক সংকেত আগে থেকেই চিনে রাখা জরুরি।
প্রথমেই নজর দিন এসির কম্প্রেসরের দিকে, যা পুরো মেশিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। যদি এটি স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে যায়, তবে বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক নয়। এমন পরিস্থিতিতে দ্রুত সার্ভিস করানোই নিরাপদ সিদ্ধান্ত।
এছাড়া আউটার ইউনিট কোথায় বসানো হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ। সরাসরি রোদে থাকলে সেটি দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে, ফলে এসির কার্যক্ষমতা কমে যায় এবং যন্ত্রাংশের ওপর বাড়তি চাপ পড়ে। তাই সম্ভব হলে ছায়াযুক্ত জায়গায় রাখা বা কভার ব্যবহার করা ভালো।
বিদ্যুতের ওঠানামাও এসির বড় শত্রু। হঠাৎ ভোল্টেজ বেশি বা কম হলে মেশিনের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করলে অনেক ঝুঁকি কমে।
গ্যাস লিকের বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যদি আউটার ইউনিটের পাইপে তেলতেলে বা চিটচিটে কিছু দেখা যায়, তাহলে সেটি গ্যাস লিকের ইঙ্গিত হতে পারে। এতে কুলিং কমে যায় এবং মেশিনে অতিরিক্ত চাপ পড়ে। এমন লক্ষণ দেখলে দেরি না করে টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আসে শব্দ ও গন্ধ থেকে। এসি চালানোর সময় যদি হঠাৎ অস্বাভাবিক শব্দ শোনা যায় যা আগের মতো নয় তাহলে সেটি ভেতরের যান্ত্রিক সমস্যার লক্ষণ হতে পারে। একইভাবে, পোড়া গন্ধ বা ধোঁয়ার মতো কিছু অনুভূত হলে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দেওয়া জরুরি। এসব উপসর্গ অবহেলা করলে তা বড় দুর্ঘটনার দিকে নিয়ে যেতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্ফোরণ এড়াতে এসির যে শব্দ-গন্ধ উপেক্ষা করবেন না

আপডেট সময় ১১:২০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬