ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ আজ শুক্রবার ফাইনাল। এই ফাইনাল বাংলাদেশের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। আর ভারতের সুযোগ শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের। ভারত জিতলে ষষ্ঠবার ট্রফি যাবে তাদের ঘরে। বাংলাদেশ জিতলে হবে তিনবার।
নেপালকে হারিয়ে ফাইনালে নাম লিখিয়ে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশের মেয়েরা। বুধবার রাতে হওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ভুটান। গত দুটি টুর্নামেন্টের ফাইনালে উঠতে না পারা ভারতই ছিল রাতের সেমিফাইনালের ফেবারিট দল।
জিতে ফাইনালে উঠলেও ভারতকে কঠিন পরীক্ষায় ফেলেছিল ভুটানের মেয়েরা। সিংহভাগ সময় বল দখলের রেখেও গোলের জন্য ভারতকে অপেক্ষা করতে হয়েছে ৫৭ মিনিট। কাঙ্ক্ষিত গোলে ফাইনালে উঠে ভারত শিরোপা উদ্ধারের মিশনে দুর্দান্তভাবেই টিকে রইলো।
২০১৬ সালে শিলিগুড়িতে হওয়া টুর্নামেন্টের ফাইনাল হয়েছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে। বাংলাদেশ হেরেছিল ৩-১ গোলে। ১০ বছর পর আবার যখন দুই দল ফাইনালে মুখোমুখি হচ্ছে তখন বাংলাদেশ সেই বাংলাদেশ নেই। বাংলাদেশ সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন। দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে বাংলাদেশের মেয়েদের পা পড়েছে এশিয়ান মঞ্চে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ

আপডেট সময় ১০:১৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬