ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টিভি এবং টি স্পোর্টস। বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সময় টিভি ও টি স্পোর্টস বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছে। বিটিভি সূত্রও খেলা দেখানোর জটিলতা অবসানের কথা নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১১ জুন। দীর্ঘ অনিশ্চয়তার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তায় বিটিভি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব নিয়ে তা শেয়ার করবে সময় টিভি ও টি স্পোর্টসের সঙ্গে।
দর্শকরা গুরুত্বপূর্ণ ম্যাচ, হাইলাইটস ও বিশ্লেষণমূলক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। বিটিভির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলা দেখা যাবে।
এই সম্প্রচার বাংলাদেশে ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
খেলা দেখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ছিলো ফুটবল ভক্তরা। অবশেষে সেই অনিশ্চয়তার অবসান হলো।
প্রথমবার ৪৮ দল নিয়ে হতে যাচ্ছে বিশ্বকাপ। তিন দেশে বিশ্বকাপ হওয়ার ঘটনাও প্রথম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

আপডেট সময় ০৯:৫৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬