ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ইতিহাস গড়তে তিন দেশে বিশ্বকাপের তিন উদ্বোধনী অনুষ্ঠান

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ১১ জুন জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে। এবারই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে, আর সেই উপলক্ষে থাকছে ইতিহাসের প্রথম তিনটি পৃথক কিন্তু পরস্পর সংযুক্ত উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক মেক্সিকো সিটি স্টেডিয়ামে (সাবেক আজতেকা স্টেডিয়াম)। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের প্রায় ৯০ মিনিট আগে। পুরো আয়োজনের সৃজনশীল পরিচালনায় রয়েছেন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের জন্য খ্যাতিমান পরিচালক মার্কো বালিচ।
মেক্সিকোর উদ্বোধনী মঞ্চে থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা, নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয় এবং দক্ষিণ আফ্রিকার তারকা টাইলা। এছাড়া জে বালভিন, মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, লিলা ডাউনস ও লস অ্যাঞ্জেলেস আজুলেসও পারফর্ম করবেন। মেক্সিকান সংস্কৃতি, ঐতিহ্যবাহী পাপেল পিকাদো শিল্প এবং স্থানীয় ঐতিহ্যের সমন্বয়ে সাজানো হবে উদ্বোধনী প্রদর্শনী।
ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ এমন একটি মুহূর্ত যা পুরো বিশ্ব একসাথে উপভোগ করে এবং সেটি শুরু হয় আমরা কীভাবে এটির সূচনা করি তার মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘মেক্সিকো সিটি থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানগুলো গান, সংস্কৃতি ও ফুটবলকে এক সুতোয় গাঁথবে। এটি যেমন প্রতিটি দেশের নিজস্ব রূপ তুলে ধরবে, তেমনই প্রকাশ করবে এই টুর্নামেন্টের মূল শক্তি।’
মেক্সিকোর পর ১২ জুন টরন্টোতে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান এবং লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কানাডার অনুষ্ঠানে থাকবেন মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, নোরা ফাতেহি ও ভেজিড্রিম। আর যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, লিসা, আনিত্তা, রেমা ও টাইলা। ১০৪ ম্যাচের এই রেকর্ডসংখ্যক বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমক আর তারকাখচিত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হচ্ছে ফুটবল বিশ্বের এক মাসের মহাযজ্ঞ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

ইতিহাস গড়তে তিন দেশে বিশ্বকাপের তিন উদ্বোধনী অনুষ্ঠান

আপডেট সময় ১২:৫২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬