ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমে আলজেরিয়ার বিপক্ষে পাঁচ মিনিটেই গোল করেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেটি বাতিল হয়ে যায় অফসাইডে। সমর্থকদের মনে ভয় জাগতে শুরু করে ২০২২ কাতার বিশ্বকাপের মতো। সেই বিশ্বকাপেও অফসাইডে বাতিল হয় আর্জেন্টিনার গোল।
তবে সব শঙ্কা উড়িয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে আলজেরিয়ার গোলকিপারকে স্তব্ধ করে ১৭ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছেন মেসিই।
প্রতিপক্ষের অর্ধ থেকে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে সামনে এগিয়ে যান ৩৮ বছর বয়সী মেসি। দ্রুতগতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে শুটিং রেঞ্জে পৌঁছে বাঁ পায়ের জোরালো শট নেন তিনি। ফলাফল যেন আগেই লেখা ছিল। গোলরক্ষক জিদানের সর্বোচ্চ চেষ্টাও ব্যর্থ করে বল জড়িয়ে যায় জালে। আর তাতেই লিড পায় আর্জেন্টিনা। এর আগে, আলজেরিয়ার চাইবিও গোল করেন। তবে সেটিও বাতিল হয় অফসাইডে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

মেসির চোখ ধাঁধানো গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

আপডেট সময় ০৯:০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬