ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

তুরস্কের বিপক্ষে ম্যাচকে ‘ফাইনাল’ হিসেবে দেখছে প্যারাগুয়ে

বিশ্বকাপের শুরুটা একদমই ভালো হয়নি লাতিন আমেরিকা অঞ্চলের দেশ প্যারাগুয়ের। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে উদ্বোধনী ম্যাচে তারা ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে।
তাই দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন অন্য কিছু ভাবছে না তারা। কেননা এই ম্যাচ ড্র করলেও গোল ব্যবধানে অনেক পিছিয়ে থাকায় তৃতীয় হয়েও পরের রাউন্ড যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়বে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ব্যবধানে হারের ঘটনাটি এখন অতীত।’
গ্রুপ ‘ডি’-তে তুরস্ক ও প্যারগুয়ে উভয় দলই তাদের উদ্বোধনী ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে এবং এখন পরবর্তী পর্বে যাওয়ার জন্য তাদেরকে এই ম্যাচ জিততেই হবে।
প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি এখন অতীত। আগামীকাল আমরা তুরস্কের বিপক্ষে ফাইনাল খেলবো। ম্যাচটি ভিন্ন হবে বলে আশা করা হচ্ছে। এটি উভয় দলের জন্যই একটি বাঁচা-মরার ম্যাচ।’
উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র যেভাবে প্যারাগুয়ের ওপর আধিপত্য বিস্তার করেছিল, তা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সমালোচনার মুখে পড়ে আলফারো খেলোয়াড়দেরকে তা থেকে আড়াল করার জন্য অনুরোধ জানান এবং বলেন যে দলের পারফরম্যান্সের জন্য তিনিই দায়ী।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা যে চ্যাম্পিয়নশিপটি জিততে চাই, তার জন্য আমাদের কিছু বিষয়ে উন্নতি করতে হবে। এটাই চ্যালেঞ্জ। আমি পুরো দলের খুব কাছের এবং কোনো ভুল বোঝাবুঝি ছাড়াই কথা বলতে পারি। আমরা সবাই একই জিনিস চাই এবং আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। জাতীয় দলে খেলোয়াড়েরাই সবচেয়ে মূল্যবান। তাদের পক্ষ নিন। যদি সমালোচনা করতে চান, তবে আমার সমালোচনা করুন।’
কোচ নিশ্চিত করেছেন যে গোলরক্ষক গিল আবারও শুরু থেকে খেলবেন, তবে দলের আক্রমণে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তবে এটা নিশ্চিত, প্যারাগুয়ে অস্ট্রেলিয়ার মতো কৌশল ব্যবহার করবে না, যেখানে তারা ভালো রক্ষণ এবং চমৎকার পাল্টা আক্রমণ করে তুরস্ককে হারিয়েছিল।
অস্ট্রেলিয়া তুরস্কের বিপক্ষে একটি নিখুঁত খেলা খেলেছিল ফলে তুরস্ক প্রতিপক্ষের রক্ষণে একটিও ফাঁক খুঁজে পায়নি। কোচ বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার চেয়ে ভিন্নভাবে খেলতে যাচ্ছি। আমাদের প্রয়োজন অনুযায়ী খুঁটিনাটি বিষয়গুলো শুধরে প্যারাগুয়ের মতো খেলায় ফিরতে হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

তুরস্কের বিপক্ষে ম্যাচকে ‘ফাইনাল’ হিসেবে দেখছে প্যারাগুয়ে

আপডেট সময় ১০:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬