ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলবে: জামাল ভূঁইয়া

কেপ ভার্দে, কুরাসাওয়ের মতো ছোট ছোট দেশগুলো খেলছে এবারের বিশ্বকাপে। এই দেশগুলোর ফুটবলাররা নিয়মিত ইউরোপিয়ান লিগে খেলে। মরক্কো গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল, কারণ তারা পুরোপুরি প্রবাসী ফুটবলারনির্ভর। হামজা চৌধুরী, শামিত সোমদের সাথে আরও ভালো মানের প্রবাসী ফুটবলার যুক্ত হলে বাংলাদেশকেও ভবিষ্যতে বিশ্বকাপ দেখা যেতে পারে বলে মনে করেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
যদিও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে বেশকিছু অন্তরায় তুলে ধরেছেন জামাল। তার মতে, ঘরোয়া ফুটবলে সেরা হওয়ার লক্ষ্যে ক্লাবগুলোর ফরোয়ার্ড লাইনে শুধু বিদেশিদের প্রাধান্য থাকায় ভুগছে বাংলাদেশ। তৈরি হচ্ছে না কোনো দক্ষ স্ট্রাইকার। এটাই বাংলাদেশের ফুটবল অগ্রগতির মূল অন্তরায়।
বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার জন্য এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তাকে নিউইয়র্কে সংবর্ধনা দেন বিশ্বের প্রথম খেলাধুলাভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গেমপ্লিফাই এক্সওয়াইজেড। সংবর্ধনা অনুষ্ঠোনে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। ছিলেন গেমপ্লিফাইয়ের চেয়ারম্যান মশিউর রহমান। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা জামাল ভূঁইয়ার সঙ্গে ছবি তোলার সুযোগ পান।
গেমপ্লিফাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন জামাল। ব্রাজিলের কট্টর সমর্থক বাংলাদেশ অধিনায়ক হিউস্টনে দেখবেন প্রিয় দলের খেলা।
সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলতে গিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘বিশ্বকাপে খেলার উজ্জ্বল সম্ভাবনা আছে বাংলাদেশের। কিন্তু এ লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে কিছু অন্তরায় রয়েছে। বাংলাদেশে দক্ষ স্ট্রাইকারের অভাব, ক্লাবগুলোর অসুস্থ প্রতিযোগিতা ও ফুটবল শুধু ঢাকা শহরকেন্দ্রিক হওয়ায় বিশ্বকাপে খেলার শুধু স্বপ্নই দেখে যেতে হচ্ছে।’
জামাল ভূঁইয়ার মতে, সাবেক কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশ ফুটবলের অবনতি ঘটিয়েছেন। সেখান থেকে উত্তরণের চেষ্টা করছেন বর্তমান কোচ টমাস ডুলি। তার অধীনে সান মারিনোর বিপক্ষে জিতেছে বাংলাদেশ। উবসড়মৎধঢ়যরপং
রাউন্ড অব-৩২ এ আফ্রিকান দেশ কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। জামাল ভূঁইয়া কেপ ভার্দেকে নিয়ে বাজি ধরতে রাজি। গেমপ্লিফাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিজ নিজ দল নিয়ে অম্লমধুর তর্ক-বিতর্কও উপভোগ করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলবে: জামাল ভূঁইয়া

আপডেট সময় ১০:০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬