ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠল ফ্রান্স। মঙ্গলবার বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ফ্রান্স।
গতকাল বৃহস্পতিবার বিশ্ব র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফিফা।
চলতি বিশ্বকাপের আগে ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফ্রান্স। বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচ জয়ের পর শেষ ৩২’এ জয় পায় ফরাসিরা। শেষ ৩২’এ সুইডেনের বিপক্ষে জয়ে ফিফার রেটিংয়ে ৯.৪ পয়েন্ট পেয়েছে তারা। ফলে মোট ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে দিদিয়ের দেশ্যমের দল।
র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১। ফ্রান্সের মত বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। শেষ ৩২’এ এখনও ম্যাচ খেলতে নামেনি তারা। ১৯০৭.৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে মেসির আর্জেন্টিনা।
দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে স্পেন। তাদের আছে ১৮৭৯.৫৮ পয়েন্ট। বিশ্বকাপের আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ছিল স্প্যানিশরা।
র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠেছে তারা। বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে জয়ের পর শেষ ৩২ রাউন্ডে জাপানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। জাপানের বিপক্ষে জয়ে ১৯.৭৩ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে তারা।
এক ধাপ করে উন্নতি হয়েছে মরক্কো ও নেদারল্যান্ডসের। মরক্কো ষষ্ঠ ও নেদারল্যান্ডস সপ্তম স্থানে উঠেছে। শেষ ৩২ রাউন্ডের ম্যাচে মরক্কো জিতলেও, ঐ রাউন্ডে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডাচরা। মরক্কোর বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর পেনাল্টিতে ৩-২ গোলে হারে নেদারল্যান্ডস।
এছাড়া তিন ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে পর্তুগাল। চার ধাপ উন্নতিতে দশম স্থানে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স

আপডেট সময় ১০:৪১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬