ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

ম্যাচের আগে প্যারাগুয়ের প্রশংসায় ফ্রান্স কোচ

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছেন, ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর প্রতিপক্ষ প্যারাগুয়ে কেবল একটি ‘আক্রমণাত্মক’ দল হওয়ার কারণে এতদূর আসেনি; বরং তাদের সাফল্যের পেছনে রয়েছে প্রকৃত গুণগত মান। দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে হার না মানসিকতার কথাও বলেন এই ফরাসি কোচ।
ফিলাডেলফিয়ায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘প্যারাগুয়ে শুধু আক্রমণাত্মক ফুটবল খেলে বা কঠোর লড়াই করে এখানে পৌঁছায়নি, আর জার্মানিকেও শুধু সেটার জোরে হারায়নি। ম্যাচ জেতায় শুধু আগ্রাসনই যথেষ্ট নয়। তারা নিজেদের খেলার ধরন খুব ভালোভাবে জানে এবং তাদের দলে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।’
দেশম আরও বলেন, ‘তাদের বড় হৃদয় আছে। দক্ষিণ আমেরিকার দলগুলোর ডিএনএ-তেই এই মানসিকতা থাকে। এটি তাদের শক্তি, দুর্বলতা নয়। কিন্তু যদি শুধু এটুকুই থাকত, তাহলে তারা কখনোই শেষ ষোলোর এই পর্যায়ে পৌঁছাতে পারত না।’
তিনি আবারও প্যারাগুয়ের গুণগত মানের প্রশংসা করে বলেন, ‘বিশ্বকাপের শেষ ষোলোতে কোনো দল ভাগ্যের জোরে আসে না।’ জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের জয়ের প্রসঙ্গ টেনে দেশম বলেন, ‘অনেকে হয়তো বলবে জার্মানি শক্তিশালী দল। কিন্তু শেষ পর্যন্ত পরের রাউন্ডে উঠেছে কে? প্যারাগুয়েই।’
১৯৯৮ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে যে ফ্রান্স দলকে নেতৃত্ব দিয়ে প্যারাগুয়েকে শেষ ষোলো থেকে বিদায় করেছিলেন এবং পরে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিলেন, সেই দেশম এবার বিশেষভাবে প্রশংসা করেন প্যারাগুয়ের রক্ষণভাগের।
তিনি বলেন, ‘প্যারাগুয়ের ডিফেন্ডাররা প্রকৃত অর্থেই ডিফেন্ডার, কারণ এটি তাদের রক্তে মিশে আছে। ছোটবেলা থেকেই তারা এই তীব্রতা ও লড়াকু মানসিকতা নিয়ে বড় হয়। আমার কাছে এটি কোনো দুর্বলতা নয়, বরং তাদের অন্যতম বড় শক্তি।’
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

ম্যাচের আগে প্যারাগুয়ের প্রশংসায় ফ্রান্স কোচ

আপডেট সময় ০৩:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬