ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

১৪১ রানে জিম্বাবুয়েকে অলআউট করলো বাংলাদেশ

যে স্কোরটা ১০০ থেকে ১১০ পর্যন্ত হওয়ার কথা, সেটাকে ১৪১ রান পর্যন্ত টেনে নিলেন টেল এন্ডার ব্যাটার নিউম্যান নিয়ামহুরি। শেষ মুহূর্তে তিনি করলেন ৩৩ রান। রিচার্ড এনগারাভাকে সঙ্গে নিয়ে তিনি গড়েছিলেন ৬৩ রানের দুর্দান্ত এক জুটি। এর ফলে নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিং সত্ত্বেও হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ালো ৩৬.৪ ওভারে ১৪১ রান। একাই ৬ উইকেট নেন নাহিদ রানা। তাসকিন আহমেদ নেন ২ উইকেট এবং মেহেদী হাসান মিরাজ নেন ১ উইকেট।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের একের পর এক তোপের মুখে দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। এর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন নাহিদ রানা।
শুরুতে জিম্বাবুয়ে ব্যাটারদের ওপর ঝড় তোলেন তাসকিন আহমেদ। শুরুতে ১৯ বলে ১৮ রান করে রানআউট হন বেন কারান। এরপর ২৪ বলে ১৭ রান করা ব্রায়ান বেনেতকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ক্রেইগ আরভিন মাঠে নেমে দাঁড়াতেই পারেননি। তাকে গোল্ডেন ডাক ধরিয়ে দিয়ে বোল্ড করেন তাসকিন।
এরপরই ব্যাটন নিজের হাতে তুলে নেন নাহিদ রানা। একে একে তুলে নেন সর্বোচ্চ ২৬ রান করা ইনোসেন্ট কাইয়া, সিকান্দার রাজা (১), ওয়েসলি মাধভিরে (০), ক্লাইভ মাদান্দে (২), ব্র্যাড ইভান্সের (৩) উইকেট।
৭০ রানের মাথায় ৮ উইকেট পড়ার পর ৯ম উইকেটে জিম্বাবুয়ে ইনিংসের হাল ধরেন নিউম্যান নিয়ামহুরি ও রিচার্ড এনগারাভা। এ দু’জন মিলে ৬৩ রানের জুটি গড়ে তোলেন। সেটিও ভেঙে দেন নাহিদ রানা। ১৩৩ রানের মাথায় রিচার্ড এনগারাভাকে বোল্ড করেন তিনি। ৪১ বলে ২৭ রান করেন জিম্বাবুয়ে অধিনায়ক।
সর্বশেষ ১০ম উইকেট জুটিকে আর দাঁড়াতে দেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৫১ বলে ৩৩ রান করা নিয়ামহুরিকে তানজিদ তামিমের ক্যাচে পরিণত করেন মিরাজ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

১৪১ রানে জিম্বাবুয়েকে অলআউট করলো বাংলাদেশ

আপডেট সময় ১২:১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬