ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মত ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এর প্রভাব পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। আর্জেন্টিনাকে হটিয়ে এক ধাপ এগিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছে দলটি।
ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ৩০.২৭ পয়েন্ট অর্জন করেছে স্পেন। মোট ১৯৯৫.৮৮ পয়েন্ট নিয়ে এখন বিশ্বের এক নম্বর দল লা রোজারা।
বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয়স্থানে ছিল স্পেন।
স্পেনের কাছে ফাইনাল হেরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারিয়েছে আর্জেন্টিনা। এক ধাপ অবনতিতে দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা। ১৯৭০.৩৭ পয়েন্ট আছে তাদের।
র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে চতুর্থ স্থান থেকে আসর শেষ করে ফ্রান্স। তবে বিশ্বকাপ শেষে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে আছে তারা। তাদের অর্জিত পয়েন্ট ১৯৪৮.৯৭। বিশ্বকাপের আগে ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফরাসিরা।
.ফিফা র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে আছে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তৃতীয় স্থান পাওয়া ইংল্যান্ড। গোল উৎসবের ম্যাচে ফরাসিদের হারিয়ে তৃতীয় হয় ইংলিশরা। ১৯২২.৮৩ পয়েন্ট আছে তাদের।
র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিলের সংগ্রহে আছে ১৮০৪.৯২ পয়েন্ট। এরপর ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত আছে যথাক্রমে- মরক্কো (১৮০৩.৯৯ পয়েন্ট), পর্তুগাল (১৭৮৭.৮৫ পয়েন্ট), বেলজিয়াম (১৭৭৮.৩৬ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪ পয়েন্ট) ও মেক্সিকো (১৭৫৪.৩০ পয়েন্ট)। সূত্র: বাসস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

আপডেট সময় ০২:০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬