ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

২০২৭ সালে পূর্ণাঙ্গ ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সূচি অনুযায়ী, বাংলাদেশ পুরুষ দল খেলবে একটি টেস্ট ম্যাচ, আর নারী দল অংশ নেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।
বাংলাদেশ পুরুষ দল ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে ২০২৭ সালের ২৮ মে এবং চলবে ১ জুন পর্যন্ত। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশকে টেস্টে আতিথ্য দেবে ইংল্যান্ড। এর আগে সবশেষ ২০১০ সালে লর্ডসে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লেখান বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। যদিও ৮ উইকেটে ম্যাচটি জিতেছিল ইংলিশরাই।
বাংলাদেশ নারী দল এখনও ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায়নি। সেটির অবসানও হচ্ছে আগামী বছর। লর্ডসে খেলার সুযোগ পাচ্ছেন তারাও।
সফরের শেষ ভাগে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে টন্টন ও ওরচেস্টারে।
এরপর ১৭ সেপ্টেম্বর হোভে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ২১ সেপ্টেম্বর ক্যান্টারবারিতে এবং শেষ ওয়ানডে ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে।
সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, ‘বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একমাত্র টেস্টের জন্য স্বাগত জানাতে আমরা রোমাঞ্চিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হব। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকেও সাদা বলের সিরিজে আতিথ্য দিতে মুখিয়ে আছি।’
সূচি: ইংল্যান্ড পুরুষ বনাম বাংলাদেশ
২৮ মে-১ জুন: একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন
ইংল্যান্ড নারী বনাম বাংলাদেশ নারী
৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন
১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টন্টন
১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার
১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ
২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবারি
২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

আপডেট সময় ১২:১৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬