ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার লিটন দাস, পেসার শরিফুল নাহিদ রানাদের। তবে দলে ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলি অনিক। চমক হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন পেসার মুশফিক হাসান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে রাখা হয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং মুশফিক হাসান। স্পিন বিভাগে দায়িত্ব পালন করবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান।
অস্ট্রেলিয়া সিরিজে প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।
আগামী ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২১ থেকে ২৫ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
মূল সিরিজের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরের উদ্দেশ্যে আগামী ৩১ জুলাই দেশ ছাড়বে শান্তর দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

আপডেট সময় ০৬:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬